পকেটে টান! মোবাইলে আইএসএল দেখা এখন মহার্ঘ, ম্যাচপ্রতি কত খরচ জানেন?

পকেটে টান! মোবাইলে আইএসএল দেখা এখন মহার্ঘ, ম্যাচপ্রতি কত খরচ জানেন?

এবারের আইএসএল সম্প্রচারের স্বত্ব পেয়েছে ফ্যানকোড, যার ফলে জিও সিনেমা বা হটস্টারে আর বিনামূল্যে খেলা দেখা যাবে না। দর্শকদের প্রতিটি ম্যাচের জন্য ২৫ টাকা গুনতে হবে। তবে নির্দিষ্ট কোনো একটি ক্লাবের সব ম্যাচ ১৯৯ টাকায় এবং পুরো মরশুমের সব খেলা ২৯৯ টাকায় দেখার সুযোগ থাকছে। প্রোমো কোড ব্যবহারে মিলবে ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

ডিজিটাল প্ল্যাটফর্মে খরচ বাড়লেও স্বস্তির খবর দিচ্ছে টেলিভিশন। ফুটবল প্রেমীদের চাপে ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সোনি স্পোর্টস। ফলে ১৪ ফেব্রুয়ারি থেকে টিভির পর্দায় সরাসরি উপভোগ করা যাবে আইএসএলের রোমাঞ্চকর লড়াই। এতে একদিকে যেমন খরচ সাশ্রয় হবে, অন্যদিকে বড় পর্দায় নিরবচ্ছিন্নভাবে খেলা দেখার সুবিধাও পাবেন সাধারণ দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *