ভোটের আগে ইউনূসের ‘বিস্ফোরক’ বার্তা: ক্ষমতা হস্তান্তর নিয়ে গুজব ও ষড়যন্ত্রের কড়া জবাব!

ভোটের আগে ইউনূসের ‘বিস্ফোরক’ বার্তা: ক্ষমতা হস্তান্তর নিয়ে গুজব ও ষড়যন্ত্রের কড়া জবাব!

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ঐতিহাসিক সাধারণ নির্বাচন। তার ঠিক আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তর নিয়ে ছড়িয়ে পড়া যাবতীয় গুজব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, নির্বাচনের পরপরই বিজয়ী সরকারের হাতে অত্যন্ত গর্বের সঙ্গে দায়িত্ব তুলে দিয়ে তারা নিজ কাজে ফিরে যাবেন। এই নির্বাচনকে তিনি দেশের ভাগ্য এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণী এক বিশেষ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।

নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ড. ইউনূস। তিনি নাগরিকদের কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার এবং গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভোটকেন্দ্রে কোনো ধরনের হিংসা, বিশৃঙ্খলা বা অশান্তি উসকে দেওয়ার চেষ্টা করলে প্রশাসন তা কঠোরভাবে মোকাবিলা করবে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ইতিমধ্যে দেশজুড়ে রেকর্ড সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *