হাসিনা-পরবর্তী বাংলাদেশে মহ ভোটযুদ্ধ: কে শেষ হাসি হাসবেন?

শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হবে, যেখানে ভোটাররা একইসাথে নতুন জাতীয় সনদের ওপরেও রায় দেবেন। আওয়ামী লীগহীন এই নির্বাচনে মূলত বিএনপি ও জামায়াত জোটের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ১২ কোটি ৭৭ লক্ষ ভোটারের রায়ে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ।
নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে সাড়ে ৯ লক্ষ কর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন মোট ভোটকেন্দ্রের অর্ধেকেরও বেশি, প্রায় ২৪ হাজার কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে বিশেষ সতর্কতা জারি করেছে। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে ভোট গণনা। নতুন ৩.৫৮ শতাংশ ভোটারের সমর্থন এবং স্পর্শকাতর কেন্দ্রগুলোতে শান্তি বজায় রাখাই এখন প্রশাসনের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।