বিমানের সওয়ারি হয়ে নগদ ৭৪ লাখ! ভোটের মুখে জামাত নেতাকে ঘিরে তুঙ্গে শোরগোল

বিমানের সওয়ারি হয়ে নগদ ৭৪ লাখ! ভোটের মুখে জামাত নেতাকে ঘিরে তুঙ্গে শোরগোল

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ নগদ টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঢাকা থেকে বিমানে করে বিপুল এই অর্থ নিয়ে আসার পথে তিনি ধরা পড়েন। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃত ব্যক্তি ওই অর্থকে গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করলেও পুলিশের সন্দেহ এটি ভোটের আগে বিলি করার উদ্দেশ্যে আনা হয়েছে। ঢাকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কীভাবে এত বিশাল পরিমাণ অর্থ নিয়ে তিনি বিমানে উঠলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে কালো টাকা ব্যবহারের পাল্টাপাল্টি অভিযোগ তোলায় নির্বাচনী আবহে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *