টাকা আর ভয়ের রাজনীতি? ভোটের দিনে বাংলাদেশে প্রশ্নের ঝড়

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের একটি ভোট কি পাল্টে দেবে দেশের ভবিষ্যৎ? আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকেই বাংলাদেশে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন ও গণভোট। রাজধানী ঢাকা থেকে ঠাকুরগাঁও—সবখানেই বুথের সামনে ভোটারদের দীর্ঘ লাইন। টাকা বিলি বা ভয় দেখানোর মতো কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও, শেষ পর্যন্ত সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়েই এখন প্রধান আলোচনা।
দীর্ঘ ১৫ বছর পর আওয়ামী লিগহীন এই নির্বাচনে আপনিও কি পরিবর্তনের অংশ হচ্ছেন? ঢাকার গুলশানে তারেক রহমান এবং ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়া সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যমুনার পাশে নিজের ভোট দেবেন। জুলাই সনদের ভিত্তিতে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষ আজ নির্ধারণ করবেন আগামীর গতিপথ। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই নির্বাচনী লড়াইয়ে সাধারণ মানুষের অংশগ্রহণই হবে আসল চমক।