অভিনয় কি কাল হলো? নামী অভিনেতার ডাক্তারির লাইসেন্স বাতিলের নেপথ্যে আসল কারণ কী?
February 12, 20268:17 am
নিউজ ডেস্ক: আপনি কি জানতেন পর্দার জনপ্রিয় অভিনেতা শ্রীরাম লাগু আসলে একজন দক্ষ সার্জন ছিলেন? একজন চিকিৎসকের বিজ্ঞাপনে অভিনয় করা কি অপরাধ? ১৯৮০ সালে একটি চ্যবনপ্রাশের বিজ্ঞাপনে মুখ দেখিয়েই বিপাকে পড়েন তিনি। এর ফলে নীতিগত কারণ দেখিয়ে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তাঁর ডাক্তারির লাইসেন্স আজীবনের জন্য বাতিল করে দেয়।
সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি ক্যারিয়ার বদল মনে হলেও, এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। একজন পেশাদার চিকিৎসকের বাণিজ্যিক প্রচারণায় অংশগ্রহণ নৈতিকতার প্রশ্নে তাঁর ডাক্তারি জীবনের ইতি টানে। তবে লাইসেন্স হারালেও দমে যাননি তিনি; বরং পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ভারতীয় চলচ্চিত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।