অতীতের সহিংসতা পেছনে ফেলে গণতন্ত্রের মুখোমুখি বাংলাদেশ—কী হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি?

অতীতের সহিংসতা পেছনে ফেলে গণতন্ত্রের মুখোমুখি বাংলাদেশ—কী হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি?

নিউজ ডেস্ক: রক্তের দাগ মুছে বাংলাদেশ কি পারবে সুস্থ গণতন্ত্রের পথে ফিরতে? দীর্ঘ ১৫ বছরের রুদ্ধশ্বাস শাসন আর জুলাই বিপ্লবের পর ১২ ফেব্রুয়ারির নির্বাচন সাধারণ মানুষের জন্য এক বিশাল পরীক্ষা। শেখ হাসিনা বিহীন এই লড়াইয়ে সাধারণ ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন—ব্যালট বাক্সে কি সত্যিই মিলবে স্থায়ী শান্তি, না কি আবারও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর রাজনৈতিক প্রতিহিংসায় পিষ্ট হতে হবে জনজীবন?

অন্তর্বর্তী সরকারের অধীনে এই ভোট কেবল সরকার গঠনের লড়াই নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের হাতিয়ার। বিএনপি ও জামাত সক্রিয় থাকলেও আওয়ামী লীগের অনুপস্থিতি এক নতুন সমীকরণ তৈরি করেছে। অতীতের দুর্নীতি আর দমন-পীড়নের স্মৃতি ভুলে দেশ কি একটি স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যতের দিকে এগোতে পারবে? সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণে এই নির্বাচনই হতে চলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *