খোয়া যাওয়া টাকা কি ফিরবে? জালিয়াতি রুখতে কলকাতা পুলিশের মাস্টারস্ট্রোক!

নিউজ ডেস্ক : সাইবার জালিয়াতির শিকার হয়েছেন? ভয় না পেয়ে দ্রুত পদক্ষেপ নিলেই মিলবে সমাধান। লালবাজারের স্পষ্ট বার্তা, টাকা হাতিয়ে নেওয়ার প্রথম এক ঘণ্টাই হলো আসল ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ের মধ্যে অভিযোগ জানালে আপনার কষ্টার্জিত টাকা জালিয়াতদের হাত থেকে রক্ষা করা সম্ভব। সাধারণ মানুষের সুবিধার্থেই এখন থেকে ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে বিশেষ হেল্পলাইন।

এখন থেকে কলকাতা পুলিশের এলাকার বাসিন্দারা যেকোনো সাইবার অপরাধে ১৮০০-৩৪৫০০৬৬ নম্বরে ফোন করতে পারবেন। ‘ডিজিটাল প্রহরী’ নামের এই নতুন ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নগরপাল সুপ্রতিম সরকার। আপনার একটি সচেতন ফোন কলই রুখে দিতে পারে বড় কোনো আর্থিক ক্ষতি। তাই বিপদে পড়লে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন লালবাজারের এই টোল-ফ্রি নম্বরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *