৪৭ হাজার টাকা বেতনে সরকারি চাকরি! স্নাতক হলেই কি মিলবে এই বড় সুযোগ?
February 12, 202610:08 am

নিউজ ডেস্ক: আপনি কি স্নাতক পাস এবং সরকারি চাকরির খোঁজ করছেন? ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL) নিয়ে এল রোজগারের দারুণ সুযোগ। হিন্দি ট্রান্সলেটর কাম টাইপিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাসিক বেতন মিলবে ৪৬,৬৯৭ টাকা। একজন সাধারণ চাকরিপ্রার্থীর জন্য এই পদটি আর্থিক স্বচ্ছলতা ও নিশ্চিত ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ হতে পারে।
আবেদন করতে হলে হিন্দি ও ইংরেজিতে দক্ষতা সহ অনুবাদে ডিপ্লোমা থাকা প্রয়োজন। অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি হতে পারে স্বপ্নপূরণের সেরা মাধ্যম। আগ্রহী ব্যক্তিদের আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ঝাড়খণ্ড বা অরুণাচল প্রদেশের স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে এই নিয়োগে আপনি বাড়তি সুবিধা পেতে পারেন।