আমেদাবাদ বিমান দুর্ঘটনা কি আদতে চক্রান্ত? পাইলটের একটি ভুল পদক্ষেপে প্রাণ গেল ২৬০ জনের!

আমেদাবাদ বিমান দুর্ঘটনা কি আদতে চক্রান্ত? পাইলটের একটি ভুল পদক্ষেপে প্রাণ গেল ২৬০ জনের!

নিউজ ডেস্ক : সাধারণ যাত্রী হিসেবে আপনি কি মাঝ আকাশে সুরক্ষিত? আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে উঠে আসা সাম্প্রতিক তথ্য সেই প্রশ্নই উস্কে দিচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে, কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং পাইলট সুমিত সাভারওয়াল ইচ্ছাকৃতভাবে বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এর ফলে মাঝ আকাশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ২৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ে।

এই চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে এখন দেশজুড়ে আতঙ্ক। তদন্তকারীদের মতে, দুর্ঘটনার আগে ক্যাপ্টেন সাভারওয়াল চরম মানসিক অবসাদে ভুগছিলেন, যা সাধারণ মানুষের আকাশপথের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, পাইলটদের নিয়মিত মানসিক স্বাস্থ্য পরীক্ষা কি তবে বাধ্যতামূলক হওয়া উচিত? বর্তমানে মার্কিন ও ভারতীয় বিশেষজ্ঞরা এই ঘটনার নেপথ্যে থাকা রহস্যভেদে চূড়ান্ত রিপোর্ট তৈরির কাজ চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *