রণবীর-রোহিতকে ঘিরে উত্তাপ, সমাধানের আশায় ফড়ণবিসের শরণাপন্ন সিনে দুনিয়া

রণবীর-রোহিতকে ঘিরে উত্তাপ, সমাধানের আশায় ফড়ণবিসের শরণাপন্ন সিনে দুনিয়া

নিউজ ডেস্ক : বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক হুমকিতে কি তবে থমকে যাবে বলিউডের চাকা? রণবীর সিং ও রোহিত শেট্টির মতো তারকারা এখন নিশানায় থাকায় সাধারণ দর্শকদের বিনোদন জগত কি বিপন্ন হতে চলেছে? প্রাণভয়ে শিল্পীরা শুটিং ফ্লোর ছাড়লে হাজার হাজার টেকনিশিয়ান ও সাধারণ কর্মীর রুটিরুজি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমন অচলবস্থা কাটাতে এবং জীবন রক্ষায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের হস্তক্ষেপ চেয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।

সংগঠনটি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে, ক্রমাগত হামলা ও প্রাণনাশের হুমকিতে ফিল্ম সিটিতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালনা এবং রণবীরকে হুমকি দেওয়ার ঘটনায় সাধারণ মানুষ ও শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুটিং ব্যাহত হলে বিনোদন শিল্প মুখ থুবড়ে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের চাহিদায়। এই সংকটের দ্রুত সমাধান না হলে রুপোলি পর্দার ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *