বনধ কি জনজীবনকে পঙ্গু করছে? মমতার সুরে সুর মিলিয়ে শশীর কড়া বার্তা

বনধ কি জনজীবনকে পঙ্গু করছে? মমতার সুরে সুর মিলিয়ে শশীর কড়া বার্তা

নিউজ ডেস্ক : ধর্মঘট কি সত্যিই সাধারণ মানুষের অধিকার রক্ষা করে, নাকি কেড়ে নেয় কাজ ও চলাফেরার স্বাধীনতা? ধর্মঘট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের পূর্ণ সমর্থন জানালেন কংগ্রেস সাংসদ শশী তারুর। বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর ডাকা বনধের তীব্র বিরোধিতা করে তিনি সাফ জানান, জোর করে রাস্তা আটকে বা দোকানপাট বন্ধ করে সাধারণ মানুষকে ঘরে বন্দি করে রাখার কোনো সাংবিধানিক অধিকার কারও নেই।

তারুরের মতে, একসময় বাংলা ও কেরলের শিল্প ধ্বংসের মূলে ছিল এই ‘জঙ্গি ইউনিয়নবাজি’। এই পুরনো ঘরানার আন্দোলন তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে এবং বিনিয়োগকে রাজ্য থেকে দূরে ঠেলে দিচ্ছে। সাধারণ মানুষের যাতায়াত ও রুটিরুজি বন্ধ করে প্রতিবাদ জানানোর পদ্ধতিকে তিনি ‘সংগঠিত অত্যাচার’ হিসেবে অভিহিত করেছেন। উন্নয়নের স্বার্থে ভারত তথা বিশ্ব এই অচলবস্থার রাজনীতি বহু আগেই বর্জন করেছে বলে তিনি মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *