কেন দু’দিন বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য? সাধারণ মানুষের পকেটে কি টান পড়বে?

কেন দু’দিন বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য? সাধারণ মানুষের পকেটে কি টান পড়বে?

নিউজ ডেস্ক: ওপাড়ে ভোট, আর এপাড়ে থমকে গেল ট্রাকের চাকা! সীমান্ত বন্ধ থাকায় হঠাৎ থমকে গিয়েছে কোটি কোটি টাকার আমদানি-রফতানি বাণিজ্য। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে কি না, সেই চিন্তায় ঘুম উড়েছে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতার। দু’দিন কাজ হারানো ট্রাক চালক ও শ্রমিকদের দৈনন্দিন রোজগারেও টান পড়েছে।

আসলে সীমান্তে কড়া নজরদারি ও বিএসএফের টহলদারির কারণে আপাতত সব শান্ত। তবে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে স্থায়ী সরকার না এলে এই অনিশ্চয়তা কাটবে না। শীঘ্রই বাণিজ্য স্বাভাবিক না হলে বাজারে পণ্যের জোগান কমতে পারে। এখন দেখার বিষয়, সীমান্তের এই অচলাবস্থা কাটিয়ে কবে আবার স্বাভাবিক ছন্দে ফেরে সাধারণ মানুষের জীবন ও জীবিকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *