নিপা ভাইরাসে রাজ্যে প্রথম মৃত্যু! আপনি কি সুরক্ষিত তো?
February 12, 20265:25 pm

নিউজ ডেস্ক: রাজ্যে কি তবে ফের নিপা ভাইরাসের আতঙ্ক ফিরছে? দীর্ঘ লড়াইয়ের পর শেষমেশ হার মানলেন এক নার্স। বারাসাতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর এই প্রয়াণ সাধারণ মানুষের মনে নতুন করে ভয় ধরিয়ে দিয়েছে। সামান্য জ্বর বা ডায়রিয়া থেকে হওয়া এই সংক্রমণ যে কতটা মারাত্মক হতে পারে, তা এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
নিপা আক্রান্ত হওয়ার পর ওই নার্স দীর্ঘ ৩৯ দিন যমে-মানুষে টানাটানি লড়াই করেছেন। চিকিৎসকদের মতে, ভাইরাসের প্রভাবে শরীরের অভ্যন্তরীণ ক্ষতি সামলানো আসাম্ভব হয়ে পড়েছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই মৃত্যু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হতে পারে। আপনার আশেপাশে কেউ কি এমন উপসর্গে ভুগছেন? সচেতনতাই এখন বাঁচার একমাত্র পথ।