অপহরণের দু’ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত, গ্রেপ্তার অপহরণকারী

দেবাশীষ সিংহ/ বালুরঘাট।

বালুরঘাট হাসপাতাল থেকে অপহরণের দু’ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার অপহৃত, গ্রেপ্তার অপহরণকারী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। এদিকে জেলা হাসপাতালের মত জনবহুল এলাকা থেকে অপহরনের ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের থেকে সুপার স্পেশালিটি হাসপাতালের সিকিউরিটি এজেন্সির সুপারভাইজার ধ্রুব রঞ্জন চৌধুরীকে দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেই তাকে অপহরণ করা হয় বলে জানা যায় । বিষয়টি জানতে পেরে ধ্রুব রঞ্জনের সহযোগীরা কাল বিলম্ব না করে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে। তৎক্ষণাৎ বালুরঘাট থানার পুলিশ তৎপর হয়ে জেলা পুলিশের সহযোগিতায় গোটা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন থানায় হাই অ্যালার্ট জারি করে। যার ফলে তপন থানা এলাকা থেকে অপহরণকারীর গাড়িসহ অপহৃত কে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে আসে।জানা গেছে এই ঘটনায় মূল অভিযুক্ত মোকলেস মিয়া কে আটক করেছে পুলিশ।

উল্লেখ থাকে যে অপহৃত ধ্রুব রঞ্জন চৌধুরীর বাড়ি কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায়। পাশাপাশি মূল অভিযুক্ত মোকলেস মিয়ার বাড়িও কুমারগঞ্জ ব্লকে।এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন বৃহস্পতিবার দুপুরবেলায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজার ধ্রুব রঞ্জন চৌধুরীকে দুষ্কৃতিরা অপহরণ করে। আমাদের কাছে অভিযোগ আসতেই আমরা তৎপর হই এবং বিভিন্ন থানায় হাই অ্যালার্ট জারি করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা তপন থানা এলাকায় অপহৃত এবং অপহরণকারী দুজনকেই উদ্ধার করি। অপহরণকারী কে জিজ্ঞাসাবাদ চলছে, এর পরেই জানতে পারবো তার অপহরণের মোটিভ।

এই প্রসঙ্গে ধ্রুবরঞ্জন এর মা সুচিতা চৌধুরী বলেন আমার ছেলেকে কেন অপহরণ করা হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারব না। কালকে আমার ছেলে উপবাস করবে দেখে আজ আমি ঘর পরিষ্কার করেছিলাম সে সময় আমার কাছে খবর আসে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। খবর পেয়ে আমি বালুরঘাট থানায় এলাম এবং এখানে অভিযোগ জানানো হবে।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *