রাজ্যে শিল্প ধর্মঘটকে ব্যর্থ করতে নবদ্বীপের রাস্তায় নামল তৃণমূলের কাউন্সিলার

দেবাশীষ সিংহ/ নদীয়া।
১২ ফেব্রুয়ারি রাজ্যে শিল্প ধর্মঘটে নদীয়ার নবদ্বীপ শহরে বিভিন্ন ব্যাংকের দৃশ্য। এদিন সকালে দেখা গেল নবদ্বীপ শহরের প্রাণ কেন্দ্র পোড়ামাতলায় পাঞ্জাব ব্যাংকের সামনে বেশ কিছু গ্রাহকের সঙ্গে ওই শাখার ম্যানেজারের সঙ্গে ব্যাংকের পরিষেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করার প্রতিবাদে বচসা চলে, সেইসময় সেখানে উপস্থিত হন নবদ্বীপ পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুকুমার রাজবংশী। তিনি ব্যাংক বন্ধ কেন এবিষয়ে ম্যানেজারের কাছে জানতে চাইলে ম্যানেজার বলেন, তিনি যথা সময়ে ব্যাংক খুলে ছিলেন, কিন্তু কোন কর্মী না আসায় বাধ্য হয়ে ব্যাংক বন্ধ রেখেছেন। পরবর্তী সময়ে কাউন্সিলারের নেতৃত্বে গ্রাহকদের চাপে পড়ে ব্যাংক খুলেও তিনি বলেন যে অর্থনৈতিক কোনো কাজ তিনি করবেন না,কারণ ক্যাসিয়ার না আসায় তিন ওই কাজ করতে পারবেন না। অন্য অফিসিয়াল কাজ চলতে পাড়ে।
এ বিষয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি প্রতিক্রিয়া দিতে ও রাজি হননি। এরপর উপস্থিত কাউন্সিলার আমাদের ক্যামেরার সামনে বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে বন্ধের রাজনীতি করে বাংলাকে পিছিয়ে দিয়ে গেছে বামপন্থীরা, ২০১১সালে মমতা ব্যানার্জী সরকার আসার পর থেকে এরাজ্যের বন্ধের রাজনীতি বন্ধ হয়েছে, আবার ঐসব বামপন্থীরা নতুন করে বন্ধের রাজনীতি শুরু করে বাংলাকে অচল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে তারা ব্যাংক খোলা রাখার জন্য এবং গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য দাবি জানাচ্ছে।