রাজপথে টগবগিয়ে ছুটছে ঘোড়া, ভোটের দিনে ঢাকায় এ কেমন নিরাপত্তা?
February 12, 20267:28 pm

নিউজ ডেস্ক : সাধারণ মানুষ কি এবার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন? ঢাকার রাস্তায় ভারতের ঘোড়া নিয়ে পুলিশের টহল দেখে এমন প্রশ্নই এখন সবার মুখে। অশ্বারোহী পুলিশের এই উপস্থিতি ভোটারদের মনে যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনি তৈরি করেছে বাড়তি সাহসের আবহ। যান্ত্রিক শহরের ভিড়ে পুলিশের এই বিশেষ নজরদারি সাধারণ মানুষের মনে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে।
মাউন্টেড পুলিশের সুসজ্জিত এই দল ভোটকেন্দ্রে যাওয়ার পথে নাগরিকদের অভয় দিচ্ছে। লাল-হলুদ পোশাকে সজ্জিত ঘোড়াগুলোর পিঠে ‘নিরাপদে ভোট দিন’ বার্তাটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করছে। অশান্তির আশঙ্কা কাটিয়ে উৎসবের আমেজে ভোট দিতে পারাটাই এখন সাধারণ জনগণের কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।