নির্বাচন বর্জন কি গণতন্ত্রের নতুন মোড়, বিস্ফোরক বার্তা দিলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি এই নির্বাচনকে ‘প্রহসন’ ও ‘ভোটবিহীন নাটক’ বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। তবে রাজনৈতিক ময়দান এখন ভিন্ন কথা বলছে। ৮৪ দফার সংস্কার প্যাকেজ নিয়ে গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে উত্তাল সারা দেশ। প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ভোট শেষ হলেও আওয়ামী লীগের অনুপস্থিতি সাধারণ মানুষের দৈনন্দিন রাজনীতি ও গণতান্ত্রিক অধিকারের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
৩৫ বছর পর কি নতুন নেতৃত্বের হাত ধরে বদলাবে সাধারণ মানুষের ভাগ্য? শেখ হাসিনার দল নিষিদ্ধ থাকায় এবার লড়াই মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে। দীর্ঘ নির্বাসন কাটিয়ে তারেক রহমানের ফেরা এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভোটারদের মনে নতুন আশার সঞ্চার করেছে। ২৯৯টি আসনের এই ফলাফলের ওপরই নির্ভর করছে সাধারণ মানুষের আগামী দিনের বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে জনজীবনে স্বস্তি আসবে কি না, এখন সেটিই দেখার বিষয়।