‘ঘুষখোর পণ্ডিত’ নাম নিয়ে বিতর্ক! ছবি কি আদৌ মুক্তি পাবে? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে বিপাকে নির্মাতারা

নিউজ ডেস্ক: একটি ছবির নাম কি সমাজের কোনো বিশেষ শ্রেণির মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে? এই প্রশ্নেই আপাতত স্থগিত হয়ে গেল চলচ্চিত্র নির্মাতা নীরজ পাণ্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-এর মুক্তি। ছবির নামটিকে আপত্তিকর এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর হিসেবে গণ্য করে সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ জারি করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, জাতপাত বা ধর্মভিত্তিক কোনো বিষয়ের অবমাননা আইনত মেনে নেওয়া সম্ভব নয়।
এই আইনি জটিলতায় সাধারণ দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, ছবির নাম পরিবর্তনের প্রভাব কি গল্পের মূল সুর বদলে দেবে? বিচারপতি বি ভি নাগরত্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই ঘটনার প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকসহ সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠিয়েছে। নির্মাতারা ইতিমধ্যেই নাম পরিবর্তনের বিষয়ে সহমত পোষণ করেছেন এবং বিতর্কিত প্রচারমূলক সামগ্রী সরিয়ে নিয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত।