নিজের ঘরেই ২৫ দিন বন্দি? এক ফোনেই খোয়ালেন জীবনের সব সঞ্চয়!

নিজের ঘরেই ২৫ দিন বন্দি? এক ফোনেই খোয়ালেন জীবনের সব সঞ্চয়!

নিউজ ডেস্ক: আপনার ফোনে কি অচেনা নম্বর থেকে আইনি হুমকির ফোন আসছে? সাবধান, সামান্য অসতর্কতায় আপনার সারাজীবনের উপার্জন মুহূর্তেই গায়েব হতে পারে। কলকাতার শিক্ষক বিপুল সাহার সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে। জালিয়াতদের ভয়ে নিজের বাড়িতেই টানা ২৫ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ থাকতে বাধ্য হন তিনি।

এই ভয়ংকর প্রতারণার জালে ফেঁসে শিক্ষক হারালেন ৫৩ লক্ষ টাকা। সিবিআই বা ইডি-র নাম করে আসা ভুয়ো ফোন কীভাবে একজন মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে, এ ঘটনা তারই প্রমাণ। কসবা থানায় অভিযোগ দায়ের হলেও টাকা উদ্ধার হয়নি। এই ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা ও সাইবার সচেতনতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *