বাংলা ভাষায় কথা বলা কি এখন অপরাধ, পুণেতে প্রাণ হারালেন বাংলার শ্রমিক?

নিউজ ডেস্ক : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কি তবে এভাবেই বাংলার ঘরের সন্তানদের লাশ হয়ে ফিরতে হবে? পুণেতে পুরুলিয়ার কুড়মি যুবক সুখেন মাহাতোর নৃশংস মৃত্যু আজ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। স্রেফ বাংলা ভাষায় কথা বলার কারণে যদি একজন শ্রমিককে প্রাণ দিতে হয়, তবে সাধারণ কর্মজীবী মানুষের সুরক্ষা কোথায়? এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ নিহতের পরিবার এখন বিচার চাইছে এবং রাজনৈতিক সংঘাতের আবহে বিজেপিকে সরাসরি বয়কট করেছে।

এই মৃত্যু কেবল একটি পরিবারের শোক নয়, বরং ভিনরাজ্যে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য এক গভীর শঙ্কা। যেখানে রুটিরুজির টানে মানুষ বাইরে যায়, সেখানে ভাষাগত বিদ্বেষের শিকার হওয়া সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তৃণমূল নেতৃত্ব পাশে দাঁড়ালেও জঙ্গলমহলের এই ক্ষোভের আগুন এখন সামাজিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সাধারণ মানুষ এখন একটাই উত্তর চায়, ভিনরাজ্যে গিয়ে সুরক্ষিত থাকা কি তবে আসাম্ভব হয়ে পড়ছে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *