এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ? কোচবিহারে যুবকের রহস্যমৃত্যুতে কাঠগড়ায় নির্বাচন কমিশন!
February 13, 20267:36 am

কোচবিহারের ২ নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি এলাকায় শফিউল হক নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) শুনানির পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। নথিপত্র সংক্রান্ত জটিলতায় জেল হওয়ার ভয়ে শফিউল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তাঁর দাদা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ঘটনার দিন স্ত্রীকে বিডিও অফিসে পাঠিয়ে ঘরের দরজা বন্ধ করে চরম পথ বেছে নেন ওই যুবক। বুথ লেভেল অফিসারও স্বীকার করেছেন যে, গত ২১ জানুয়ারি শুনানির পর থেকেই শফিউল দুশ্চিন্তায় ছিলেন। এই মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে জেলাজুড়ে।