৫০০ ভারতীয় রুপির বিনিময়ে বাংলাদেশে কত টাকা পাওয়া যাচ্ছে

৫০০ ভারতীয় রুপির বিনিময়ে বাংলাদেশে কত টাকা পাওয়া যাচ্ছে

NEWS DESK : বর্তমানে ১ ভারতীয় রুপির মান দাঁড়িয়েছে প্রায় ১.৩৫ বাংলাদেশি টাকায়। সেই হিসেবে ভারতের ৫০০ টাকার নোট বিনিময় করলে ওপার বাংলায় তার মূল্য হচ্ছে আনুমানিক ৬৭৬.৬৫ টাকা। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই বিনিময় হার প্রতিনিয়ত পরিবর্তিত হয়, তাই যেকোনো বড় লেনদেনের আগে বর্তমান লাইভ রেট যাচাই করে নেওয়া জরুরি।

অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নোটের নকশায় বড় বদল আনা হয়েছে। নতুন নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। মূলত রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে জাতীয় সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *