পরিযায়ী শ্রমিক সুখেন খুনের আবহে শুক্রবার পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা

পরিযায়ী শ্রমিক সুখেন খুনের আবহে শুক্রবার পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মহারাষ্ট্রের পুণেতে বাংলায় কথা বলার অপরাধে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই মর্মান্তিক পরিস্থিতিতে শোকাতপ্ত পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার সকালেই পুরুলিয়ার বরাবাজারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, তিনি নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানাবেন এবং সবরকম সহায়তার আশ্বাস দেবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে ‘ঘৃণ্য অপরাধ’ বলে আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সম্প্রতি সংসদে অভিষেকের তোলা ‘দুই ভারত’ তত্ত্ব এবং বাংলাভাষীদের ওপর হামলার অভিযোগের মধ্যেই এই হত্যাকাণ্ড রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জঙ্গলমহলের এই সাধারণ যুবকের মৃত্যুতে ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *