৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ জয় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দীর্ঘ সাড়ে তিন দশক পর নারী নেতৃত্বের অবসান ঘটিয়ে পুরুষ প্রধানমন্ত্রীর শাসনে ফিরছে বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি জোট। বগুড়া ও ঢাকা দুই আসনেই বিজয়ী হয়েছেন তারেক রহমান, যার শপথ গ্রহণ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে জামায়াত জোট ৭০টি আসনে জয়ী হয়ে শক্তিশালী অবস্থানে উঠে এসেছে।
একই সাথে পরিচালিত গণভোটে বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছে ‘হ্যাঁ’ ভোট, যা রাষ্ট্রীয় সংস্কারের পথ প্রশস্ত করেছে। ১৯৯১ সাল থেকে দেশটিতে নারী নেতৃত্বের আধিপত্য থাকলেও এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো। ১৯৮৮ সালের পর এই প্রথম কোনো পুরুষ জনপ্রতিনিধি বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় থাকলেও বিএনপির একক বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র।