ভোটের ময়দানে বড় অঘটন ঘটিয়ে পঞ্চগড়ে ধরাশায়ী সারজিস আলম এবং ধানের শীষের জয়জয়কার – এক ঝলক NEWS বাংলা

ভোটের ময়দানে বড় অঘটন ঘটিয়ে পঞ্চগড়ে ধরাশায়ী সারজিস আলম এবং ধানের শীষের জয়জয়কার – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পঞ্চগড় জেলার দুটি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রধান সংগঠক সারজিস আলমকে হারিয়ে চমক দেখিয়েছেন বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির। অন্যদিকে পঞ্চগড়-২ আসনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির ফরহাদ হোসেন আজাদ। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান আজ শুক্রবার ভোরে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঐতিহাসিক জয়ের পথে থাকলেও দেশজুড়ে কোনো বিজয় মিছিল না করার কঠোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আজ জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৯৯টি আসনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বর্তমানে শক্তিশালী গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে ধানের শীষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *