ভারতকে চটিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের ড্যামেজ কন্ট্রোল কি কাজ করবে – এক ঝলক NEWS বাংলা

ভারতকে চটিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের ড্যামেজ কন্ট্রোল কি কাজ করবে – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে আইসিসি কর্তৃক বহিষ্কৃত হওয়ার পর এবার সুর নরম করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন যে বিসিসিআই-এর সঙ্গে তিক্ততা কমিয়ে সম্পর্ক পুনর্গঠনে তারা মরিয়া। এমনকি স্কটল্যান্ডকে জায়গা ছেড়ে দেওয়ার পর এখন পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ আয়োজনেও মধ্যস্থতা করছে ঢাকা।

বিসিবি সভাপতি জানান যে কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন এশীয় দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে বরফ গলানোর চেষ্টা চলছে। মূলত পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করিয়ে বিসিসিআই-এর নেকনজরে আসাই এখন টাইগারদের প্রধান লক্ষ্য। কূটনৈতিক এই চালে বিসিবি সফল হলে বিশ্বকাপে ফেরার রাস্তা পুনরায় প্রশস্ত হতে পারে বলে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *