বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি – এক ঝলক NEWS বাংলা

বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করতে চলেছে বিএনপি। ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনের মধ্যে ২১৩টি আসনের বেসরকারি ফলাফলে ১৯৩টিতেই জয় নিশ্চিত করেছে খালেদা জিয়ার দল। অন্যদিকে জামায়াত ইসলামি জোট পেয়েছে মাত্র ৬৫টি আসন। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে লড়েছেন ২ হাজার ২৯ জন প্রার্থী। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধে ১২ কোটির বেশি ভোটার তাদের রায় প্রদান করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামীর বাংলাদেশ পুনর্গঠনে বিএনপি জোটের ওপরই আস্থা রেখেছে সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *