এক দফায় ভোট বাংলায়? দিল্লির হাই-ভোল্টেজ বৈঠকে ফাঁস হলো কেন্দ্রীয় বাহিনীর আসল অঙ্ক!
February 13, 20268:54 am

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এক দফায় ভোট করানোর প্রস্তাব দিলেও, পুরো বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর। ২০২১ সালে ১১০০ কো ম্পা নি বাহিনী দিয়ে সাত দফায় ভোট হলেও, এবার এক দফায় প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ২০০০ কো ম্পা নি আধাসামরিক বাহিনী।
ইতিমধ্যেই কমিশন জেলাভিত্তিক সংবেদনশীল বুথ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। বিশেষত কোচবিহার, মুর্শিদাবাদ ও বীরভূমসহ সাতটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রাথমিক পর্যায়ে তিন দফায় ভোটের পরিকল্পনা থাকলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।