উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কের ঝড়ে কাঁপছে ক্রিকেট দুনিয়া – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:03 am

NEWS DESK : ভারত বনাম পাকিস্তান মহারণের আগে পাক স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আম্পায়াররা তাঁর বোলিং ভঙ্গি নিয়ে প্রশ্ন তুললেও তদন্তের পর তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে।
আইসিসির নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় কনুই ১৫ ডিগ্রির বেশি প্রসারিত হলে তা অবৈধ বলে গণ্য হয়। তবে পরীক্ষায় দেখা গেছে তারিকের কনুই নির্ধারিত সীমার মধ্যেই থাকছে, তাই তাঁর বোলিং আপাতত বৈধ। আম্পায়ার ও ম্যাচ রেফারিরা বর্তমানে এই স্পিনারের প্রতিটি ডেলিভারির ওপর কড়া নজর রাখছেন।