খুলনা ১ আসনে জামাতের একমাত্র হিন্দু প্রার্থীর বিশাল পরাজয় – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:10 am

NEWS DESK : খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর আলোচিত একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপির আমীর এজাজ খান ১ লাখ ২০ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। ৫০ হাজার ৪৩৪ ভোটের এই ব্যবধানে হারায় কৃষ্ণ নন্দীকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দেশজুড়ে সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোটও অনুষ্ঠিত হয়। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে আয়োজিত এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। জামাতের ইতিহাসে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি।