শ্রাবন্তীর রহস্যময় রূপ আর দিদা নাতনি জুটির গোয়েন্দাগিরি জমবে এবার হইচই-এ – এক ঝলক NEWS বাংলা

শ্রাবন্তীর রহস্যময় রূপ আর দিদা নাতনি জুটির গোয়েন্দাগিরি জমবে এবার হইচই-এ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজে ষাটের কোঠার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গিরিজাবালা সান্যালের চরিত্রে ধরা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গী হবেন নাতনি যাজ্ঞসেনী ওরফে দিব্যাণী মণ্ডল। বিষ্ণুপুরের প্রেক্ষাপটে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের বুনন।

পাকা চুল ও চশমায় শ্রাবন্তীর এই ভিন্নধর্মী লুক ইতিমধেই নজর কেড়েছে। পেশায় ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী নাতনিকে নিয়ে সত্যের সন্ধানে নামবেন দিদা। ব্যক্তিগত শোক আর একাকিত্বকে সঙ্গী করে গিরিজাবালা কীভাবে এই জট খোলে, তা নিয়ে দর্শকদের অপেক্ষা বাড়বে। আগামী মার্চ মাস থেকে সিরিজটি স্ট্রিমিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *