তারেক রহমানকে মোদির বিশেষ শুভেচ্ছা বার্তায় বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের সমীকরণ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পথে হাঁটার পর দলটির প্রধান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি জানান, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষ তার নেতৃত্বের ওপর গভীর আস্থা রেখেছে। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয়ে থাকাকালীন মোদির এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগত বলে মনে করছে রাজনৈতিক মহল।
একটি গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মোদি দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থরক্ষায় নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই শুভেচ্ছাবার্তা ঢাকা ও দিল্লির মধ্যকার ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।