সোনা ও রুপোর দামে ঐতিহাসিক ধস নামল বাজারে – এক ঝলক NEWS বাংলা
February 13, 202610:24 am

NEWS DESK : আমেরিকার বেকারত্বের তথ্য ও সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন ঘটেছে। যার প্রভাবে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৬,৪৫৫ টাকা এবং রুপো কেজি প্রতি ২৬,০০০ টাকার মতো কমেছে।
বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক স্তরে সোনা প্রায় ২.৮ শতাংশ ও রুপো ৮.৮ শতাংশ পর্যন্ত সস্তা হয়েছে। এই পরিস্থিতিতে লগ্নিকারীরা ক্ষতির সম্মুখীন হলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বর্তমান নিম্নমুখী বাজারকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন অনেকে।