মার্চের শুরুতেই কি রাজ্যে ভোটের দামামা বেজে উঠবে- এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠকে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, আগামী ২ মার্চ রাজ্যে তিন দফায় ভোটের ঘোষণা হতে পারে।

এদিকে রাজনৈতিক সমীকরণ মেলাতে তৎপর বাম ও আইএসএফ নেতৃত্ব। আসন রফা নিয়ে বিমান বসু ও নওশাদ সিদ্দিকীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আজ পুরুলিয়ায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার প্রাক্কালে শাসক ও বিরোধী—উভয় পক্ষই ঘর গোছাতে মরিয়া। রাজনৈতিক মহলের নজর এখন কমিশনের বৈঠক ও জোটের ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *