রবীন্দ্রনাথকে ছোট করতেই বন্দে মাতরম বিতর্ক উসকে দিচ্ছে আরএসএস তোপ ব্রাত্য বসুর – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বন্দে মাতরম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার তীব্র সমালোচনা করেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, হিন্দু সাম্প্রদায়িক সংগঠন ও আরএসএস রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তমনা দৃষ্টিভঙ্গিকে কখনোই পছন্দ করেনি। বর্তমান সরকারের এই পদক্ষেপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানানোর ছলে আসলে বিশ্বকবিকে ছোট করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। মন্ত্রী মনে করেন, রবীন্দ্রনাথের ধর্মনিরপেক্ষতা ও ঐক্য সাধনের আদর্শ সাম্প্রদায়িক শক্তিগুলোর জন্য অস্বস্তিকর।
ব্রাত্য বসু আরও দাবি করেন, এই নির্দেশিকার মাধ্যমে কেন্দ্র বাংলা ও বাঙালির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। বিজেপি সরকারের হীনমন্যতা থেকেই এমন বাংলা বিদ্বেষী মানসিকতা প্রকাশ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে বিপ্লব দেবের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের পাল্টা দিয়ে ব্রাত্য বসু জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর এই সমস্ত বিতর্কিত ফরমানের কোনো অস্তিত্বই আর থাকবে না।