ভারত এবং পাকিস্তান ম্যাচে কি বৃষ্টির বাধা থাকবে না তা জানতে কলম্বোর আবহাওয়ার আপডেট দেখে নিন – এক ঝলক NEWS বাংলা
February 13, 202611:52 am

NEWS DESK : ক্রিকেট প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এলো কলম্বোর আবহাওয়া দপ্তর। আগামী ১৫ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে মাঠের লড়াই বিঘ্নিত হওয়ার আশঙ্কা কাটিয়ে সমর্থকরা সম্পূর্ণ ৪০ ওভারের উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
টি-২০ বিশ্বকাপের এই মেগা লড়াই ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। বৃষ্টির কারণে খেলা পণ্ড হওয়ার যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, সর্বশেষ পূর্বাভাসে তা আপাতত দূর হয়েছে। ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকা বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট ভক্তদের জন্য এটি অত্যন্ত স্বস্তির খবর।