বিস্ফোরক তালিকা ঘিরে বঙ্গ বিজেপিতে চরম গৃহযুদ্ধ এবং দিল্লির সিলমোহরের অপেক্ষা – এক ঝলক NEWS বাংলা
February 13, 202612:25 pm

NEWS DESK : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থী তালিকা নিয়ে বঙ্গ বিজেপিতে নজিরবিহীন ডামাডোল শুরু হয়েছে। রাজ্য নেতৃত্ব একঝাঁক বর্তমান বিধায়ককে বাদ দিয়ে পছন্দের নামের তালিকা কেন্দ্রীয় অনুমোদনের জন্য দিল্লি পাঠিয়েছে। তবে বিদ্রোহ দমনে এই তালিকা অত্যন্ত গোপনে রাখা হলেও আদি বনাম নব্য লড়াই এখন তুঙ্গে।
বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ আদি নেতারা পাল্টা প্রার্থী তালিকা তৈরি করে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হচ্ছেন। একুশের নির্বাচনের পুনরাবৃত্তি রুখতে এবং দলবদলু নব্য নেতাদের দাপট কমাতে কোমর বেঁধে নেমেছেন দিলীপ ঘোষপন্থী হিসেবে পরিচিত কর্মীরা। দুই শিবিরের এই সংঘাত ও দিল্লির হস্তক্ষেপের অপেক্ষায় এখন রাজ্য রাজনীতির পারদ আকাশচুম্বী।