তারেকের ঝড়েও বাজিমাত ৭ নারী প্রার্থীর, নতুন বাংলাদেশের সংসদে কারা এই মহিয়সীরা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বইছে পরিবর্তনের হাওয়া। এখন পর্যন্ত ঘোষিত ২৫৮টি আসনের বেসরকারি ফলাফলে ৭ জন নারী প্রার্থী জয়ী হয়ে চমক দেখিয়েছেন। বিজয়ীদের মধ্যে বড় অংশই বিএনপির প্রার্থী, যার মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এছাড়া গুম হওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিশাল জয় রাজনৈতিক মহলে বেশ চর্চিত হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের লড়াইয়ে ৮৫ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের হার তুলনামূলক কম। তবে বিজয়ীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারিত্ব আগামীর বাংলাদেশের জন্য এক ইতিবাচক বার্তা দিচ্ছে। জয়ী নারী প্রার্থীদের ৭৫ শতাংশই উচ্চশিক্ষিত এবং তাদের একটি বড় অংশই তরুণ প্রজন্মের প্রতিনিধি। বিশ্লেষকদের মতে, সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ এখনো সীমিত থাকলেও এই ৭ জনের জয় সংসদের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।