আইসিসি কি সত্যিই পক্ষপাতদুষ্ট মাঠের লড়াইয়ের আগেই বিশ্ব ক্রিকেটে তোলপাড় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার আইসিসির বিরুদ্ধে বৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলল আমেরিকা। দলের তারকা শায়ান জাহাঙ্গীর জানিয়েছেন, বড় দলগুলোর তুলনায় অ্যাসোসিয়েট দেশগুলো পর্যাপ্ত অর্থ, পরিকাঠামো এবং আন্তর্জাতিক এক্সপোজার পাচ্ছে না। নেপালের ইংল্যান্ডকে চাপে ফেলা বা আমেরিকার ভারতকে টক্কর দেওয়ার মতো উদাহরণ টেনে তিনি এই বঞ্চনার প্রতিবাদ জানান।

জাহাঙ্গীরের দাবি, প্রতিভার অভাব না থাকলেও কেবল সুযোগ ও আর্থিক সমর্থনের অভাবে পিছিয়ে পড়ছে ছোট দেশগুলো। বড় দলগুলো নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেলেও অ্যাসোসিয়েট দেশগুলো সেই সুবিধা থেকে বঞ্চিত। মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করলেও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কেন এই উদাসীনতা বজায় রাখছে, তা নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *