কলকাতার ফুটপাতে এবার হকারদের রাজকীয় স্বীকৃতি ও মিলবে কিউআর কোড যুক্ত বিশেষ পরিচয়পত্র – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কলকাতা শহরে হকারদের আইনি স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল পুরসভা। বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানে আটজন হকারের হাতে তুলে দেওয়া হয়েছে ‘সার্টিফিকেট অব ভেন্ডিং’। ২০২৪ সালের সমীক্ষার ভিত্তিতে মোট ৮,৭৩৩ জন তালিকাভুক্ত হকারকে পর্যায়ক্রমে এই বিশেষ শংসাপত্র দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত এই নতুন নীতিতে প্রতিটি শংসাপত্রে কিউআর কোড থাকবে, যা হকারদের প্রকৃত পরিচয় ও নির্দিষ্ট স্থান যাচাইয়ে সাহায্য করবে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে যে এই শংসাপত্র থাকলে হকাররা আইনসম্মতভাবে ব্যবসা করার অধিকার পাবেন এবং কোনোভাবেই এই পরিচয়পত্র হাতবদল করা যাবে না। টাউন ভেন্ডিং কমিটির উপস্থিতিতে এই প্রক্রিয়ার সূচনা করে মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, বাকিদেরও দ্রুত শংসাপত্র দেওয়া হবে। এই উদ্যোগের ফলে হকারদের পুনর্বাসন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি শহরের ফুটপাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।