মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বড় শাস্তির মুখে আফগান তারকা মহম্মদ নবি – এক ঝলক NEWS বাংলা

মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বড় শাস্তির মুখে আফগান তারকা মহম্মদ নবি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তির মুখে পড়লেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি। প্রোটিয়া বোলার লুঙ্গি এনগিডির রিস্টব্যান্ড নিয়ে আপত্তি তুলে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ানোয় তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে তার প্রোফাইলে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

ঐতিহাসিক এই ম্যাচে দুবার সুপার ওভারের নাটকীয়তা দেখা গেলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয় আফগানিস্তানকে। দ্বিতীয় সুপার ওভারে জয়ের জন্য ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ তিনটি ছক্কা হাঁকালেও ১৯ রানের বেশি তুলতে পারেনি নবির দল। টানটান উত্তেজনার এই ম্যাচে মাঠের শৃঙ্খলা বজায় রাখতে না পারায় অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন শাস্তি বিশ্বকাপের আবহে বড়সড় বিতর্ক তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *