তারেক রহমানকে মোদীর অভিনন্দন এবং বাংলাদেশের নতুন দিগন্তে পাশে থাকার বার্তা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মোদী এই বিজয়কে নেতার প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে ভারত বরাবরের মতো দৃঢ়ভাবে পাশে থাকবে।
দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি এককভাবে ২১২টি আসনে জয়লাভের দাবি করেছে। ৩৫ বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান এই মাহেন্দ্রক্ষণে কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, দিল্লির এই দ্রুত কূটনৈতিক বার্তা উপমহাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।