ভোটার তালিকায় নাম নেই তবুও কি দেওয়া যাবে ভোট? জেনে নিন কমিশনের বিশেষ নিয়ম – এক ঝলক NEWS বাংলা
February 13, 20262:56 pm

NEWS DESK : নির্বাচন কমিশনের খসড়া তালিকায় মৃত বা অনুপস্থিত হিসেবে নাম থাকলেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকছে। এএসডি (ASD) তালিকায় নাম থাকা ব্যক্তিদের ভোটকেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে একটি ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। উপযুক্ত প্রমাণের মাধ্যমে পরিচয় যাচাই হলে তবেই মিলবে ভোটদানের অনুমতি।
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তবে কমিশন তাকে চিঠির মাধ্যমে কারণ জানাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা যাবে। তবে ভুল তথ্য দিলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।