বিশ্বকাপে জিম্বাবোয়ের হুঙ্কার আর অজিদের ভরাডুবি দেখে থমকে গেল ক্রিকেট দুনিয়া – এক ঝলক NEWS বাংলা
February 13, 20263:21 pm

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে ২৩ রানে হেরে চরম বিপর্যয়ের মুখে পড়ল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে সিকন্দর রাজাদের দল ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অজি বাহিনী ১৯.৩ ওভারে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। ব্রায়ান বেনেটের অনবদ্য ৬৪ রান এবং মুজারাবানির বিধ্বংসী ৪ উইকেটের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেননি হেড-গ্রিনরা।
এই হারের ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়ে রীতিমতো চাপে পড়ে গেলেন মিচেল মার্শেরা। ম্যাট রেনশর ৬৫ রানের লড়াকু ইনিংসও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেনি। অন্যদিকে, জিম্বাবোয়ে দুর্দান্ত জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই জমিয়ে দিল। অজি বোলারদের ব্যর্থতা আর ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।