দেশভাগের উত্তাল সময়ে যেভাবে ভরসার একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল রেডিও জানুন বিস্তারিত – এক ঝলক NEWS বাংলা
February 13, 20263:52 pm

NEWS DESK : প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়। ১৯৪৬ সালে এই দিনে জাতিসংঘ রেডিওর যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে ২০১২ সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তথ্য আদান-প্রদান, শিক্ষা বিস্তার এবং দুর্যোগকালীন জরুরি যোগাযোগে বেতার আজও অত্যন্ত শক্তিশালী ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে সমান প্রাসঙ্গিক।
১৯৪৭ সালের দেশভাগের চরম অনিশ্চয়তার সময় রেডিও ভারতের লাইফলাইন হয়ে উঠেছিল। সংবাদপত্র ও ডাকব্যবস্থা ভেঙে পড়লে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমেই উদ্বাস্তু শিবিরের খবর এবং নিখোঁজ স্বজনদের বার্তা প্রচার করা হতো। জওহরলাল নেহেরু ও মহম্মদ আলি জিন্না বেতারের মাধ্যমেই দেশবাসীকে শান্তি ও সংহতির আহ্বান জানিয়েছিলেন।