ভিনরাজ্যে আক্রান্ত বাঙালির পাশে দাঁড়াতে আজ পুরুলিয়ার বান্দোয়ানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মহারাষ্ট্রের পুণেতে নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে আজ দুপুরে পুরুলিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বসর্বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলার জেরে ভিনরাজ্যে বারবার বাঙালিদের ওপর আক্রমণের ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলোর ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন অভিষেক।
তৃণমূলের অভিযোগ, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচার বাড়লেও প্রশাসন নির্বিকার। যদিও মহারাষ্ট্র পুলিশ এই মৃত্যুকে ব্যক্তিগত বচসার জের বলে দাবি করেছে। এর আগে ওড়িশা বা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আজ পুরুলিয়ার মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।