বসন্তের ছুটিতে পলাশ বরণ করতে বাঁকুড়ার এই লুকোনো স্বর্গে হারাবে মন – এক ঝলক NEWS বাংলা

বসন্তের ছুটিতে পলাশ বরণ করতে বাঁকুড়ার এই লুকোনো স্বর্গে হারাবে মন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : শীত বিদায় নিতেই বাঁকুড়ার রাঙামাটি এখন পলাশের আগুনরঙা লাবণ্যে সেজে উঠেছে। প্রকৃতিপ্রেমীদের জন্য তালবেড়িয়া জলাধার এবং বরদি পাহাড়ের জঙ্গলঘেরা পরিবেশে লাল পলাশ ও নীল জলের মেলবন্ধন এক অনন্য মোহময় দৃশ্য তৈরি করেছে। বসন্তের এই রঙিন শোভা উপভোগ করতে পর্যটকদের ভিড় জমছে জেলার প্রতিটি প্রান্তে।

শুশুনিয়া পাহাড়ের ঢাল থেকে গঙ্গাজলঘাটির গাংদুয়া জলাধার পর্যন্ত সর্বত্রই এখন পলাশ ফুলের সমারোহ। রাস্তার দু-ধারে সারি সারি গাছে লাল রঙের ছোঁয়া গ্রামবাংলার পথঘাটকে এক মায়াবী রূপ দিয়েছে। জঙ্গলমহলের এই প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কোলাহল মিলিয়ে বাঁকুড়া এখন ভ্রমণপিপাসুদের জন্য সেরা গন্তব্য হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *