টাকা ঢুকবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তবে এই নথি না থাকলে হাতছাড়া হতে পারে যুব সাথী প্রকল্পের সুবিধা – এক ঝলক NEWS বাংলা

টাকা ঢুকবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তবে এই নথি না থাকলে হাতছাড়া হতে পারে যুব সাথী প্রকল্পের সুবিধা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : রাজ্যে এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে নতুন ‘যুব সাথী’ প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ কর্মহীন যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই সুবিধা নিশ্চিত করতে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক।

আগ্রহী প্রার্থীদের ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ বিধানসভার দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে। বর্তমানে কোনো অনলাইন পোর্টাল নেই, তাই ভুয়ো ওয়েবসাইট থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের পর ভেরিফিকেশন সম্পন্ন হলে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *