পরিযায়ী শ্রমিক সুখেনের পরিবারের পাশে দাঁড়াতে আজ পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পুণেতে রহস্যজনকভাবে খুন হওয়া পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে আজ পুরুলিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে বরাবাজারের তুমড়াশোলে পৌঁছে শোকতপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তৃণমূলের দাবি, ভাষাগত বিদ্বেষের কারণেই ওই কুড়মি যুবককে টার্গেট করা হয়েছে, যদিও মহারাষ্ট্র পুলিশ ব্যক্তিগত বিবাদের তত্ত্ব খাড়া করেছে। ২০২১ সাল থেকে পুণের একটি কারখানায় কর্মরত সুখেন ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের আইনি ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।